একলাফে ১০ টাকা বাড়ল মেট্রো ভাড়া - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

একলাফে ১০ টাকা বাড়ল মেট্রো ভাড়া


কলকাতা:  আইপিএল ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের জন্য মধ্যরাতে মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এই বিশেষ পরিষেবা পেতে টিকিট পিছু বাড়তি ১০ টাকা গুনতে হবে আমজনতাকে। সারচার্জের নামে স্বাভাবিক ভাড়ার উপর এই বাড়তি ১০ টাকা চাপিয়ে দিয়েছে রেল। 

ম্যাচ ফেরত জনতাকে রাতে গন্তব্যে পৌঁছাতে ১০ টাকার টিকিট দ্বিগুণ দামে অর্থাৎ ২০ টাকায় কিনতে হবে। জানা গিয়েছে, নর্থ-সাউথ রুটে এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড-কবি সুভাষ স্টেশনের মধ্যে এই বিশেষ পরিষেবা মিলবে। এসপ্ল্যানেড থেকে আপ ও ডাউনে রাত ১২টা ১৫ মিনিটে মেট্রো যাত্রা শুরু করবে।গঙ্গাবক্ষের মেট্রো পথে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে ওই একই সময়ে অর্থাৎ সোয়া ১২টায় রেকটি ছাড়বে। 

অন্যদিকে, আইপিএল ম্যাচের জন্য স্পেশাল চক্ররেল পরিষেবা চালাবে শিয়ালদহ ডিভিশন। কাল রাত সাড়ে ১১টায় প্রিন্সেপ ঘাট থেকে বিশেষ এই ট্রেন যাত্রী নিয়ে বারাসতের উদ্দেশ্যে রওনা দেবে। রাত ১টায় ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে। একইভাবে বিবাদি বাগ থেকে থেকে রাত ১২টা ২ মিনিটে বারুইপুরগামী আরও একটি স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেনটি বারুইপুরে রাত দেড়টা নাগাদ পৌঁছবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন