নয়াদিল্লি: ডুপ্লিকেট এপিক নাম্বার তথা ভুয়ো ভোটার কার্ডের পর এবার তৃণমূলের আস্তিনে ক্লোনড আধার কার্ড। অর্থাৎ একই নম্বরের আধার কার্ড। যার সাহায্যে অনেক ক্ষেত্রেই ভুয়ো ভোটার কার্ড বানানো হচ্ছে বলেই জোড়াফুল শিবিরের অভিযোগ। তাই আগামী কাল মঙ্গলবার আধার অথরিটি আর স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টা আগে চাপ বাড়াল তৃণমূল। রবিবার একপ্রকার হুঁশিয়ারির সুরেই জানিয়ে দেওয়া হল, আধার যে ক্লোন করা হচ্ছে, তার তথ্য প্রমাণ হাতে রয়েছে। সময় মতোই তা সামনে আনা হবে। ঠিক যেমন ডুপ্লিকেট এপিক নাম্বার।
আজ সংসদে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আলোচনার জন্য মোদি সরকারকে চাপ দেবে বিরোধীরা। তৃণমূলের উদ্যোগেই এ ব্যাপারে একাট্টা মোদি বিরোধী শিবির। এমনকী ওড়িশার বিজু জনতা দলকেও এ ব্যাপারে তারা পক্ষে আনতে সক্ষম হয়েছে। তাই সম্মিলিত বিরোধীরা প্রথমে রাজ্যসভায়, পরে লোকসভায় ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াবে বলেই ঠিক করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন