জি বাংলায় অনেক সিরিয়ালের সময় বদল, দেখে নিন, কোনসময়ে কোনটি দেখবেন! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ মার্চ, ২০২৫

জি বাংলায় অনেক সিরিয়ালের সময় বদল, দেখে নিন, কোনসময়ে কোনটি দেখবেন!



কলকাতা: সোমবার থেকে ২ টো নতুন মেগা শুরু হয়েছে জি বাংলায়। সঙ্গে বন্ধ হয়েছে নিম ফুলের মধু। ফলে বেশ ওলট-পালট টাইম স্লট। দেখে নিন, কোনসময়ে কোনটি দেখবেন। অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়ের ধারাবাহিক 'আনন্দী' দেখা যাচ্ছে বিকেল ৫.৩০-এ। এতদিন এর সম্প্রচারের সময় ছিল বিকেল সাড়ে ৬টা। সোমবার থেকে বিকেল ৬টার স্লটে এল নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'। যাতে জুটি বাঁধছেন মোহনা মাইতি ও রুবেল দাস। স্টার জলসার তেঁতুলপাতা-র মুখোমুখি হবে এটি। এখন, ৬টার স্লট রয়েছে তেঁতুলপাতার হাতেই। এবার দেখার রুবেল-মোহনার জুটি এসে কী খেল দেখায়। সাড়ে ৬টায় সোমবার থেকেই শুরু হয়েছে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের জুটিতে আরো এক নতুন মেগা 'চিরদিনই তুমি যে আমার'। আর এই সময়, জলসায় সম্প্রচার হয় 'গীতা এলএলবি'। টিআরপি'তে গীতাকে টপকানো একটু হলেও মুশকিল হবে চিরদিনই-র জন্য।

সন্ধে ৭টায় আসবে জগদ্ধাত্রী। এখন জি বাংলার সবচেয়ে পুরোনো ধারাবাহিক এটি। অগস্টে ৩ বছর হবে এই মেগার, এখনো টিআরপি তালিকায় সেরা পাঁচে থাকে এই মেগা। একের পর এক টুইস্ট দিয়ে, ধরে রেখেছে নিজের জায়গা। আর এই স্লটে আছে স্টার জলসার 'কথা'। দুটো নিয়েই টানটান উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে। সন্ধে ৭.৩০-এর স্লটে ছিল 'ফুলকি'। ধন্ধুমার পর্ব দেখিয়ে ৬০০-র এপিসোডে এসেও এখনো একাধিকবার টপার। বিপরীতে থাকা 'রাঙামতি তীরন্দাজ'কে ঘোল খাইয়ে, নিজের জায়গা ধরে রেখেছে দেড় বছর ধরে। ১০ মার্চ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে 'পরশুরাম আজকের নায়ক'। অর্থাৎ নতুন মেগার মুখোমুখি হবে, রাত ৮টার স্লটে 'পরিণীতা'। এখন টানা ৮ সপ্তাহ ধরে টিআরপি টপার এই মেগা। এখন দেখার, নতুন ধারাবাহিক আসায় কিছু রদবদল হয় নাকি। রাত সাড়ে ৮টায় জি বাংলায় আসছে 'কোন গোপনে মন ভেসেছে'। টিআরপিতেও ভালো ফল করছে, রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যর মেগা। এই স্লটে জলসার তরফ থেকে আছে 'গৃহপ্রবেশ'। রাত ৯টার স্লটে থাকছে 'মিত্তির বাড়ি'। আদ্রিতের কামব্যাক মেগা নিয়ে বিশেষ উত্তেজনা ছিল দর্শকদের। কিন্তু টিআরপিতে সেভাবে কামাল করতে পারেনি এটি। বিপরীতে স্টার জলসার 'চিরসখা'। গত সপ্তাহেই জি বাংলায় রাত সাড়ে ৯টার স্লটে শুরু হয়েছে 'দুঙ্গামণি ও বাঘ মামা'। ৪৫ মিনিট ধরে চলছে এটি। আর এটি মুখোমুখি হয়েছে 'অনুরাগের ছোঁয়া' আর 'রোশনাই'এর (প্রথম ১৫ মিনিট)। রাত ১০টা১ ৫মিনিটে সম্প্রচারিত হচ্ছে 'মিঠিঝোরা' ধারাবাহিক। স্লট বদল হয়েছে এই মেগারও গত সপ্তাহ থেকে। আর এর বিপরীতে স্টার জলসায় রয়েছে 'রোশনাই' (প্রথম ১৫ মিনিট) আর 'শুভ বিবাহ'। মিঠিঝোরাও সম্প্রচার হয় ৪৫ মিনিট। নীল ও শ্যামৌপ্তির নতুন মেগা 'অমর সঙ্গী'কে বিকেল সাড়ে ৫টা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, দুপুর ৩টের সময়। প্রথম থেকেই টিআরপি রেটিংয়ে খুব খারাপ হাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন