সুশান্ত মৃত্যু মামলায় তদন্ত শেষ, ক্লোজার রিপোর্ট পেশ সিবিআইয়ের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সুশান্ত মৃত্যু মামলায় তদন্ত শেষ, ক্লোজার রিপোর্ট পেশ সিবিআইয়ের



মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্তের জাল গোটাল সিবিআই। শনিবার মুম্বইয়ের বিশেষ আদালতে ক্লোজার রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই রিপোর্ট গ্রহণ  করা হবে নাকি ফের তদন্তের নির্দেশ দেওয়া হবে, তা আদালতই ঠিক করবে। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণ অভিনেতার দেহ। মুম্বই পুলিসের প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত দেওয়া হয়। তদন্তকারীরা সুশান্তের ঘরে জোর করে ঢোকার কোনও প্রমাণ পাননি। প্রাথমিক তদন্তে বলা হয়, অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন সুশান্ত। কিন্তু এই রিপোর্ট খারিজ করে দেন অভিনেতার পরিবারের সদস্যরা। তাঁরা পাটনায় রিয়া চক্রবর্তী ও অন্যান্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, প্রতারণা ও জোর করে সুশান্তকে আটকে রাখার অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত চলাকালীন মুম্বই পুলিসের সঙ্গে বিহার পুলিসের সঙ্ঘাত দেখা দেয়। পরে বিহার সরকারের সুপারিশে কেন্দ্র সিবিআই তদন্তে সায় দেয়। পরে সুপ্রিম কোর্ট সিবিআইকে ঘটনার তদন্তের নির্দেশ দেয়। উল্লেখ্য, এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্টে গলায় ফাঁস বা বিষ প্রয়োগের তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছিল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন