রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হওয়ার দিন শেষ, আসছে সুখবর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৯ মার্চ, ২০২৫

রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হওয়ার দিন শেষ, আসছে সুখবর

 




 

দক্ষিণ ২৪ পরগনা: রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ! অতিরিক্ত মজুত করা সিলিন্ডার থাকলে সমস্যা হয় না। যাঁদের সেটা নেই, তাঁদের পড়তে হয় মহা বিপদে। রান্না ছেড়ে সিলিন্ডার বুকিং করতে ব্যস্ত হয়ে যান গৃহকর্তা বা কর্ত্রী। তবে এবার এসবের ঝক্কি আর পোহাতে হবে না বাসিন্দাদের। এই নিয়ে মুশকিল আসান হতে চলেছে শীঘ্রই। 

জুন মাস থেকেই পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি গৃহস্থ বাড়িতে সরবরাহ শুরু করে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করছে বেঙ্গল গ্যাস কোম্পানি (বিজিসি)। এমনই পরিকল্পনা নিয়ে এগচ্ছে তারা। কল্যাণী অথবা চন্দননগরে এই কাজের সূচনা হবে বলে ঠিক হয়েছে। এরপর ধাপে ধাপে যেখানে যেমন পাইপলাইনের কাজ শেষ হবে, সেখানে এই পরিষেবা চালু করে দেবে কর্তৃপক্ষ। তবে কলকাতায় বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হতে আরও এক বছরের বেশি সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।


 

সূত্রের খবর, বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পিএনজি পৌঁছে দেওয়ার প্রকল্প অনেকদিন ধরেই শুরু হয়েছে রাজ্যে। বিভিন্ন জেলায় পাইপ বসানোর কাজ চলছে জোর কদমে। কবে থেকে মিলবে এই পরিষেবা, তা নিয়ে  অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন