বাংলায় মমতার নেতৃত্বে মুসলিম লিগ টু সরকার চলছে: শুভেন্দু অধিকারী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ মার্চ, ২০২৫

বাংলায় মমতার নেতৃত্বে মুসলিম লিগ টু সরকার চলছে: শুভেন্দু অধিকারী




কলকাতা: রাজ্যের বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, “পশ্চিমবঙ্গে মমতার নেতৃত্বে ‘মুসলিম লিগ টু’ সরকার চলছে, দেখ তিনে হিন্দু ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছে।” 

সোমবার মসলবারও বিধানসভা উত্তাল হয় বিজেপি বিধায়কদের প্রতিবাদে। বিজেপির দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানে লাগাতার হামলা হচ্ছে। রাজ্য সরকার তা বন্ধ করতে বাধ্য। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী প্রস্তাব আনতে চেয়েছিলেন। বিধানসভার ভিতরেও যান দিতে থাকেন এবং ওয়াকআউট করেন। বিজেপি বিধায়কদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। পাশাপাশি বিধানসভার ভিতরে যে সমস্ত বিল পাশ করানোর কথা ছিল, তাতেও বাধা দেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আমরা প্রতিদিন এক সংবিধানের গঠনতন্ত্রের প্রতি আস্থা দেখিয়ে কাজ করছি। কাগজ নিয়ে আসব এবং প্রয়োজনে বিধানসভায় গিয়ে প্রতিবাদ জানাবো।”
 

অন্যদিকে, গত কয়েকদিন ধরে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরই মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি দেওয়াল লিখনকে ঘিরে বিতর্ক বেধেছে। সেখানে আজাদী কা কাশ্মীরের স্লোগান দেওয়া হয়েছে। এই নিয়ে নিজের সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘অ্যান্টি ন্যাশনাল হাব’ বলে তোপ দাগালেন তিনি। 

একইসঙ্গে রাজ্য সরকারের ওপর দুয়ারে আঙ্গুল টেনে আনলেন। এই নিয়ে শুভেন্দু এদিন বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যান্টি ন্যাশনাল হাব। টুকরে টুকরে গ্যাং। এরকম স্লোগান লিখলেও পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে না।” কিন্তু, প্রশাসন কেন ব্যবস্থা নেবে না? এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “এরা ভোটের সময় বলে, নোট ভোট টু বিজেপি। যার ফায়দা তৃণমূল পায়।” ভোট রাজনীতির জন্যই প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না তিনি দাবি করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন