২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই



দুবাই: ২৫ বছর আগে ছিলেন ক্রিস কেয়ার্নস-ক্রিস হ্যারিস। এবার আছেন রচিন রবীন্দ্র-মাইকেল ব্রেসওয়েল। ভারতীয় দল ২০০০ সালের আইসিসি নক-আউট ট্রফিও পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফাইনালেও জয় হাতের মুঠোয় মনে হচ্ছিল। কিন্তু কঠিন পরিস্থিতিতে অসাধারণ ব্যাটিং করে নিউজিল্যান্ডকে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট জিতিয়েছিলেন দুই কিস। এবারেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রবিবার ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও, বিপক্ষ দলের চমৎকার পারফরম্যান্স ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের কিছুটা হলেও। ডিসেম্বরে ভারত-নিউজিল্যান্ড দল ‘ডার্ক হর্স’ নয়। ফলে চ্যাম্পিয়ন হতে গেলে ভারতীয় দলকে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার নিউজিল্যান্ডকে সমর্থন জানাবেন! বিষয়টা তিনিই জানিয়েছেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিলার ৬৭ বলে করেছেন অপরাজিত ১০০ রান, যা এই টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। মিলারকে হতভাগ্য বলতে হবে। শুধু এটাই নয়, আইসিসি আয়োজিত ওয়ানডে আসরে এর আগে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ যে তিনবার সেমিফাইনাল খেলেছে, প্রতিবারই তাঁর ব্যাট হেসেছে। কিন্তু প্রতিবারই হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫৬ বলে ১০৩ রান, যা এই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮১ বলে ৪৯, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১ আর নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি। দুবাইয়ে আগামী রবিবার এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ফাইনালে খেলবে ভারত। ম্যাচটা বেশ জমে উঠবে আশা করে মিলার জানিয়েছেন। তিনি কেন উইলিয়ামসন-গ্লেন ফিলিপসদের পাশে থাকবেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় আমি নিউজিল্যান্ডকে সমর্থন করব। আশা করি, দারুণ এক ফাইনাল হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন