মোদির ডাকে সাড়া দিয়ে ভারতে পুতিন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মোদির ডাকে সাড়া দিয়ে ভারতে পুতিন



মস্কো: অবশেষে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ, বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই পুতিনের ভারত সফরে আসার কথা চলছে। গত বছরে পরপর দু’বার রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে জুলাইতে তারপরে অক্টোবরে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন যোগ দিতে মস্কো সফরে গিয়েছিলেন তিনি।


জুলাইতে গিয়েই পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। তখনই তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান। এবার সেই ডাকে সাড়া দিয়েই ভারতে আসছেন পুতিন, এমনটাই জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়েই রাশিয়ায় প্রথম বিদেশ সফর করেছিলেন। এ বার তাঁর আমন্ত্রণে সাড়া দেওয়ার পালা আমাদের।’ পুতিনের ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ঠিক যে সময়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা।


তখনই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের আর্জি জানিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি ও পুতিনকে বার্তা দিয়েছিলেন মোদি। কিয়েভ ও মস্কোতে গিয়ে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে সেই কথা বলেও এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন