বিশ্বের ধনকুবের মহিলার তালিকায় প্রথম দশে ভারতের এই নারী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বিশ্বের ধনকুবের মহিলার তালিকায় প্রথম দশে ভারতের এই নারী



নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে ধনী দশ মহিলার তালিকায় এবার উঠে এলেন এক ভারতীয়, রোশনি নাদার। তিনি এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন।  প্রথম ভারতীয় মহিলা হিসেবে এবার ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫’-এ পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ সাড়ে ৩ লক্ষ কোটি টাকা। এবার অবশ্য এই তালিকায় বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় জায়গা হয়নি মুকেশ আম্বানির। গত বছরের তুলনায় তাঁর সম্পত্তি প্রায় ১৫০০ কোটি ডলার কমেছে। তবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট ধরে রেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। এই রিপোর্ট সূত্রেই একটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ভারতের ২৮৪ জন ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ দেশের জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ।

ভারতের সেরা ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। এবার তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ। মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৮ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে রোশনি নাদার ও দিলীপ সাংভি। গত এক বছরে সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে আদানির। অঙ্কের হিসেবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, ঘুরপথে শেয়ার বাজারে লগ্নি, কর ফাঁকি সহ নানা অভিযোগ উঠেছিল। কিন্তু তারপরও লক্ষ্মী সহায় হয়েছেন তাঁর। ভারতীয় ধনকুবেরদের তালিকায় সবচেয়ে নীচে অর্থাৎ দশ নম্বরে রয়েছেন রাধাকিষান দামানি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। এবছর তাঁর সম্পত্তি কমেছে প্রায় ১১ শতাংশের কাছাকাছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন