হাওড়া: দৈনন্দিন জীবনে মানুষের চলার পথে প্রায় বেশ কয়েক লক্ষ্য মানুষ তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনকেই সওয়ারী করে। রাজ্যের হাওড়া এবং খড়গপুর ডিভিশনের রেল পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ডিভিশনেই এবার টানা ১৯ দিন বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। এই বিজ্ঞপ্তি শুনেই
কার্যত মাথায় হাত পড়েছে উক্ত পথের নিত্য যাত্রীদের। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন ব্যাহত হতে পারি রেল পরিষেবা। টানা ১৯ দিন
হাওড়া-খড়গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। বাতিল দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন। খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রেস
বিবৃতি জারি করে জানানো হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ
সংক্ষিপ্ত করা হচ্ছে। এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়কালের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন