রোজভ্যালিতে আপনি কি টাকা রেখেছিলেন? আদালতের নির্দেশে আছে সুখবর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রোজভ্যালিতে আপনি কি টাকা রেখেছিলেন? আদালতের নির্দেশে আছে সুখবর



 

কলকাতা: চিটফান্ড সংস্থা রোজভ্যালির আমানতকারীদের জন্য ফের সুখবর! এবার আদালতের নির্দেশে মোট ৪৫০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে প্রতারিতদের। ওড়িশার বিশেষ পিএমএলএ আদালত রোজভ্যালির বাজেয়াপ্ত করা মোট ৩৩২.৭৬ কোটি টাকা (সুদ-সহ বর্তমানে যা মোট ৪৫০ কোটি টাকা) রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির (এডিসি) অ্যাকাউন্টে জমা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। এবার ইডির তরফে এই মোটা অঙ্কের অর্থ জমা পড়বে কমিটির অ্যাকাউন্টে। তারপর কলকাতা হাইকোর্ট গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে অগ্রাধিকারের ভিত্তিতে আমানতকারীদের ওই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাঁদের আমানতের অঙ্ক কম, তাঁরা টাকা ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ। এবং তাঁদের লগ্নির অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেরও এই চিটফান্ড সংস্থা জাল ছড়িয়েছিল। ফলে এটি রাজ্যের অন্যতম বড় চিটফান্ড কাণ্ড বলেই পরিচিত। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কমিশনের তত্ত্বাবধানে একটি ‘অ্যাসেট ডিসপোজাল কমিটি’(এডিসি) তৈরি হয়। ইতিমধ্যেই একটি ওয়েবসাইট (www.rosevalleyadc.com) মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

ডিসির অন্যতম সদস্য আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাঁদের আমানতের অঙ্ক ২০০ টাকা থেকে ১০ হাজারের মধ্যে ছিল, এমন ৩২ হাজার ৩১৯ জন প্রতারিত আমানতকারীর টাকা এরই মধ্যে ফেরত দেওয়া হয়েছে। মোট ২২ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কমিটি। শুভাশিসবাবু জানিয়েছেন, ২০১৬ সালে ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ইডি সিজ করেছিল। এতদিনে সুদ-সহ তা ৪৫০ কোটির বেশি হওয়া উচিত বলেই মনে করছে এডিসি। তবে এডিসির তরফে টাকা ফেরতের জন্য যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, তাতে টাকা ফেরত চেয়ে ৩১ লক্ষ আবেদন জমা পড়েছে। আপাতত সেগুলি যাচাইয়ের কাজ করছে এক সদস্যের কমিটি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন