নয়াদিল্লি: তৃতীয় সন্তান কন্যা হলেই মিলবে ৫০ হাজার টাকা। আর পুত্র সন্তান জন্মালে একটি গোরু দেওয়া হবে। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের টিডিপি সাংসদ কালিসেট্টি আপ্পালা নাইডু। বিতর্কিত মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি। মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। তাতে অবশ্য কান দিতে নারাজ নারাজ নাইডু।
তিনি জানান, অন্ধ্রপ্রদেশে পরবর্তী প্রজন্মের অবস্থা অত্যন্ত খারাপ। তাই জনসংখ্যা বৃদ্ধি প্রয়োজন। ইতিমধ্যে কালিসেট্টির এই প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।
নারী দিবস উপলক্ষ্যে নিজের কেন্দ্র বিজয়নাগরমের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইডু। সেখানেই মহিলাদের জন্য এই পুরস্কারের কথা ঘোষণা করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, সরকারি তহবিল থেকে নয়। নিজের বেতন থেকে মহিলাদের পুরস্কৃত করবেন তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তৃতীয় সন্তানের জন্ম দিলে আমরা পুরস্কৃত করব।’
চন্দ্রবাবু জানিয়েছিলেন, সন্তান সংখ্যা নির্বিশেষে মাতৃত্বকালীন ছুটি পাবেন প্রত্যেক প্রসূতি। একইসঙ্গে জনসংখ্যা বৃদ্ধির আর্জিও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন