বিতর্কিত মন্তব্য মামলায় মিঠুনকে যা বলল হাই কোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

বিতর্কিত মন্তব্য মামলায় মিঠুনকে যা বলল হাই কোর্ট



কলকাতা: উস্কানিমূলক মন্তব্যের মামলায় কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ওই মামলায় মিঠুনকে রক্ষাকবচ দিল হাই কোর্ট। আগামী ২০ মে পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, অভিনেতার বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। হাই কোর্টের আদেশ, মিঠুনের বিরুদ্ধে বিতর্কিত ওই মন্তব্য নিয়ে তদন্ত চালাতে পারবে পুলিশ। অভিনেতাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে তিনি বিপাকে পড়েন এমন কাজ করতে পারবে না পুলিশ।

আদালতের পর্যবেক্ষণ, ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত ওই অভিনেতা মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা। সেখান থেকে এসে তাঁর পক্ষে সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে প্রশ্ন করতে পারবেন তদন্তকারী অফিসার। গত বছর নভেম্বরের মাসে সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা মিঠুন। সেখান থেকে তিনি ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন এই অভিযোগে প্রথমে বৌবাজার থানায় অভিযোগ দায়ের হয়। পরে ওই একই অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দ্বিতীয় এফআইআর করা হয়। ওই এফআইআরকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান মিঠুন। অভিনেতার মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, তাঁর ওই মন্তব্যের ফলে কোথাও গণ্ডগোল হয়েছে এমন উদাহরণও নেই। তা নিয়ে কারো কোনো ক্ষতি হয়েছে সেই দৃষ্টান্তও আদালতের সামনে তুলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন