শিবপুর বোটানিক্যাল গার্ডেনে কিউআর কোড - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

শিবপুর বোটানিক্যাল গার্ডেনে কিউআর কোড

 


হাওড়া: হাজারো গাছের সমাহার! স্কুলপড়ুয়া থেকে উদ্ভিদবিদ্যার গবেষক—প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আগ্রহ এবং গাছপালা নিয়ে অপার কৌতূহল মেটানোর এক আদর্শ জায়গা শিবপুর বোটানিক্যাল গার্ডেন। সেখানে গিয়ে এতদিন গাছ চেনার একমাত্র উপায় ছিল কর্তৃপক্ষের তরফে গাছের সামনে রাখা ছোট বোর্ড। 


সেখানে গাছের নাম, বিজ্ঞানসম্মত নাম সহ সামান্য কয়েকটি তথ্য থাকত। এবার থেকে গাছের সামনে রাখা কিউআর কোড স্ক্যান করে যে কেউ জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট উদ্ভিদ সম্পর্কে এক গুচ্ছ তথ্য। নাম, বিজ্ঞানসম্মত নামের পাশাপাশি ওই উদ্ভিদের কোনও ঔষধি গুণ আছে কি না, অন্য কোনও বিশেষ বৈশিষ্ট্য থাকলে তাও জানা যাবে। ইতিমধ্যে শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রায় এক হাজার গাছে কিউ আর কোড লাগানো হয়ে গিয়েছে। এই কাজ চলছে।  

জাতীয় এই উদ্যানে নানারকম বিরল উদ্ভিদ সহ প্রায় ১২ হাজার প্রজাতির গাছ রয়েছে। কমবেশি প্রতিদিনই এখানে ভিড় জমে আগ্রহীদের। তার একটা বড় অংশ স্কুল-কলেজের পড়ুয়া ও উদ্ভিদবিদ্যার ছাত্র-গবেষক। তাঁরা এতদিন বহু দুর্লভ প্রজাতির গাছ খুঁজে পেতে সমস্যায় পড়তেন। গাছ চিনতে সমস্যা হতো সাধারণ দর্শনার্থীদেরও। কিউআর কোডের ব্যবস্থায় তাঁদের অনেকটা সুবিধা হবে বলে আশা কর্তৃপক্ষের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন