কলকাতা: দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি হতে পারে রবিবারও। সোমবার থেকে রাজ্যের কোনও জেলাতেই আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে। সকালের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশের আকাশ মেঘে ঢেকে যায়। তার জেরে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির মেঘ সঞ্চারের সম্ভাবনা তৈরি হয়। এই পরিস্থিতি রবিবারও কিছুটা থাকবে।রবিবারের জন্য কোথাও কমলা সর্তকতা জারি করেনি আবহাওয়া দপ্তর। ঝড়-বৃষ্টির সাধারণ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় গরম থেকে স্বস্তি মিলেছে। জেলায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে চলে
এসেছে। সেখানে চৈত্র মাসেও হাল্কা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই পরিস্থিতি নিতান্তই সাময়িক। বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হলেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। চড়া গরম ফিরবে শীঘ্রই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন