আজ দিল্লির সামনে পাঞ্জাব, এগিয়ে কে? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আজ দিল্লির সামনে পাঞ্জাব, এগিয়ে কে?



বিশাখাপত্তনম: দু’দলেই নতুন অধিনায়ক। আরও মজার ব্যাপার হল, দু’দলের পুরনো ক্যাপ্টেনরা এখন উল্টোদিকের দলে। অর্থাৎ, লখনউ সুপার জায়ান্টসের গতবারের অধিনায়ক লোকেশ রাহুল সোমবার নামবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আর দিল্লির গতবারের ক্যাপ্টেন ঋষভ পন্থ টস করতে যাবেন লখনউয়ের হয়ে। নিলামে তাঁকে ২৭ কোটি টাকায় নেওয়া হয়েছে। রাহুল অবশ্য দিল্লির নেতা নন। তিনি অধিনায়ক হতে আগ্রহীও নন। তাই ক্যাপিটালসের নতুন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। 


আইপিএলের চলতি আসরে প্রথম দুই ম্যাচ বিশাখাপত্তনমে খেলবে দিল্লি। তাদের ব্যাটিং গভীরতা এবার মারাত্মক। ফাফ ডু’প্লেসি, রাহুল ছাড়াও রয়েছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবস, করুণ নায়ার, অভিষেক পোড়েল এবং অক্ষর। ক্যাপিটালসদের বোলিংয়েও তীক্ষ্ণতার অভাব নেই। স্পিন বিভাগে অক্ষরের সঙ্গী কুলদীপ। পেস বিভাগে মিচেল স্টার্ক ছাড়াও আছেন নটরাজন, মুকেশ কুমার, মোহিত শর্মা।

লখনউ আবার পন্থের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে। এছাড়াও রয়েছেন আইডেন মার্করাম, ডেভিড মিলার, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আয়ূশ বাদোনি। তবে বোলিং নিয়েই চিন্তা তাদের। চোটের জন্য নেই মহসিন খান। পরিবর্তে দলে এসেছেন শার্দূল ঠাকুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন