আধার-এপিক সংযুক্তিকরণ ইস্যুতে গুরুতর প্রশ্ন এবার সংসদে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আধার-এপিক সংযুক্তিকরণ ইস্যুতে গুরুতর প্রশ্ন এবার সংসদে

 


নয়াদিল্লি: ২০২৪ সালের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে তো? ভুয়ো ভোটার কার্ড, ক্লোনড আধার কার্ড ইস্যুর আবহে বৃহস্পতিবার সংসদে এই প্রশ্ন তুলে দিল কংগ্রেস।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক, আধার কার্ড কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকের নির্যাস, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সংশ্লিষ্ট আইন মেনে ভোটের সচিত্র পরিচয়পত্রের সঙ্গে ‘ঐচ্ছিক’ আধার সংযুক্তিকরণে নির্বাচন কমিশন নতুন করে উদ্যোগ নেবে৷ কিন্তু সংসদ চত্বরে প্রাক্তন তথ্যসম্প্রচারমন্ত্রী মণীশ তিওয়ারির প্রশ্ন, ‘সেই উদ্যোগের আগে কমিশন সাধারণ প্রশ্নের জবাব দিক। কী করে প্রায় রাতারাতি বেড়ে যাচ্ছে ভোটার?’ তিনি বলেন, ‘প্রথম ভোটার তালিকায় ভোটারের যা সংখ্যা আসছে, সাপ্লিমেন্টারি তালিকায় তার চেয়ে অনেক বেশি।’ 

মহারাষ্ট্রের লোকসভা আর বিধানসভা ভোটের মধ্যে সামান্য সময়ের ফারাকে বিপুল পরিমাণ ভোটার বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ তো পরের কথা। আগে কমিশন এর জবাব দিক। এই যে অস্বাভাবিক বাড়তি ভোটার, তারা প্রকৃত ভোটার তো? যেসব ভোট হয়েছে, তা আদৌ সুষ্ঠু এবং অবাধ হয়েছে কি?’

ভুয়ো এপিক, ক্লোনড আধার নিয়ে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই ইস্যুতে সংসদের উভয়কক্ষেই আলোচনা চেয়ে লাগাতার সরকারকে চাপ দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবারও আলোচনা চেয়ে দেওয়া হয়েছিল নোটিস। কিন্তু অনুমতি মেলেনি। সংসদের অধিবেশন চলবে আর মাত্র ১২দিন। তাই ভুয়ো ভোটার এবং ক্লোনড আধার কার্ড ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের সঙ্গে কথা বলেছে বিরোধীরা। 

তৃণমূল মনে করছে, রাজ্যসভার কোনও না কোনও বিধি (রুল) বলে এপিক ইস্যুতে আলোচনা হতে পারে। না হলে সংসদের বাইরে সম্মিলিতভাবে ধর্না, বিক্ষোভের পরিকল্পনা করছে বিরোধীরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন