কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা? আছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা? আছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস


 

কলকাতা: আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, শনিবার থেকে  তাপপ্রবাহের সতর্কতা ছিল। সেই
মতো এদিন সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। প্রাথমিকভাবে মনে হচ্ছিল বৃষ্টি হবে। কিন্তু তা হয়নি। উল্টে সকাল থেকেই গুমোট গরম ছিল। তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। 

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে সোমবার পর্যন্ত
তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমাঞ্চলে। তবে কলকাতায় এদিন ছিল উষ্ণ দিন, উপকূলে থাকবে ভ্যাপসা গরম। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবারের পর থেকে সোমবার পর্যন্ত টানা তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, রবিবার তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়াতেও। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহ না-হলেও সোমবার পর্যন্ত উষ্ণ এবং
আর্দ্র আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন