সেবির প্রাক্তন প্রধানকে রক্ষাকবচ দিল বম্বে হাইকোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সেবির প্রাক্তন প্রধানকে রক্ষাকবচ দিল বম্বে হাইকোর্ট

 



নয়াদিল্লি: আর্থিক প্রতারণা মামলায় এখনই এফআইআর দায়ের করা যাবে না শেয়ার বাজার নিয়ামক সংস্থা ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (সেবি)-র প্রাক্তন প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে। মঙ্গলবার নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে এমনটাই জানাল বম্বে হাইকোর্ট।

শেয়ার বাজারে প্রতারণা এবং নিয়মভঙ্গের অভিযোগে মাধবী-সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের বিশেষ দুর্নীতি বিরোধী নিম্ন আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় বম্বে হাইকোর্টে। মঙ্গলবার বম্বে হাইকোর্টে ওই মামলার শুনানি ছিল।

সেখানেই বিচারপতি শিবকুমার দিগে বলেন, ‘নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। মামলাকারী স্বপন শ্রীবাস্তবকে আবেদনের পাল্টা হলফনামা দাখিল করার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হবে।’ পরবর্তী শুনানি পর্যন্ত ওই ঘটনায় এফআইআর করা যাবে না। অর্থাৎ আপাতত চার সপ্তাহের জন্য রক্ষাকবচ পেলেন মাধবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন