নির্বাচনী প্রক্রিয়ায় ভারত যা করে দেখিয়েছে, আমেরিকা এখনও তা পারেনি: ট্রাম্প - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নির্বাচনী প্রক্রিয়ায় ভারত যা করে দেখিয়েছে, আমেরিকা এখনও তা পারেনি: ট্রাম্প



ওয়াশিংটন: ফের বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে চলেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এই সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন তিনি। ট্রাম্পের নয়া নির্দেশিকা অনুযায়ী এবার থেকে ভোটারদের বাধ্যতামূলভাবে দেখাতে হবে মার্কিন নাগরিকত্বের প্রমাণ। অ-মার্কিন নাগরিকদের ক্ষেত্রে সঙ্কুচিত হচ্ছে আর্থিক অনুদান দেওয়ার পরিধি। এছাড়াও আসছে আরও কিছু পরিবর্তন।


নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন কেন, তারও ব্যখ্যা দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, এতদিন ‘ন্যূনতম প্রয়োজনীয় নির্বাচনী সুরক্ষা বিধি’ মানা হয়নি আমেরিকায়। আর এই প্রসঙ্গে টেনে আনেন ভারত সহ কয়েকটি দেশের প্রসঙ্গ। নির্বাচনী প্রক্রিয়ায় ভারত ও ব্রাজিল যা করে দেখিয়েছে, আমেরিকা এখনও তা পারেনি বলে মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উন্নত, আধুনিক দেশগুলিতে যেভাবে ভোট হয়, আমেরিকা তা করতে ব্যর্থ হয়েছে। উপেক্ষিত হয়েছে নির্বাচনী সুরক্ষার বিষয়টি। ভারত, ব্রাজিলের মতো দেশে বায়োমেট্রিক ডেটাবেসের ভিত্তিতে ভোটার চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে। সেখানে আমেরিকার মতো উন্নত দেশে মূলত এখনও সেল্ফ অ্যাটাস্টেশনের উপরেই ভরসা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন