একত্রে মতুয়া মেলা করতে চাইছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির দুই পরিবার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

একত্রে মতুয়া মেলা করতে চাইছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির দুই পরিবার

 


 ঠাকুরনগর: মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দুই পরিবারের আলাদা আলাদা নিশান উত্তোলন তবে দু’পক্ষই চাইছে একত্রে মেলা করতে। প্রতিবছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি (মধু কৃষ্ণ ত্রয়োদশীতে) উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে পূণ্যস্নান হয়। স্নান উপলক্ষে দূরদূরান্ত থেকে মতুয়া ভক্তরা এই দিনে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন। পুণ্য স্নান উপলক্ষে ঠাকুরনগরে বসে মতুয়া ধর্ম মহামেলা। এবার মার্চ মাসের ২৯ তারিখে সেই পুণ্যস্নান পড়েছে। বুধবার ঠাকুর বাড়িতে মতুয়া নিশান উত্তোলনের মধ্যে দিয়ে মেলার সূচনা হয়। তবে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আলাদা আলাদা নিশান উত্তোলন হয়েছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে এবছর মতুয়া ধর্ম মহামেলার রাশ কার হাতে থাকবে। তবে মমতা ঠাকুর বলেন, তিনি চাইছেন মতুয়াদের দুটি সংগঠন একত্রিতভাবে ধর্ম মহামেলা করুক। একত্রিত হবে মেলা করার বিষয় নিয়ে আলোচনা চলছে আলোচনা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা এখনই বলা সম্ভব নয়। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন দুই পরিবার একত্রিত ভাবে মেলা করা নিয়ে একটা কানায়ুড়ো চলছে। আশা করা যায় সমস্ত অসুবিধা মিটে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন