লন্ডনে খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে বিদেশমন্ত্রী জয়শঙ্কর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

লন্ডনে খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে বিদেশমন্ত্রী জয়শঙ্কর


 

 লন্ডন: ব্রিটেন সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে গিয়েই খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে! অভিযোগ, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে কয়েকজন খলিস্তানি বিদেশমন্ত্রীর কনভয়ের সামনে চলে আসে। সেই সঙ্গে ভারতীয় পতাকাও ছিঁড়ে ফেলেন তারা। সেই সংক্রান্ত কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল, বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। তখনই বেশ কয়েকজন খলিস্তানপন্থীরা হাতে পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন চ্যাথাম হাউসের কাছেই রাস্তার উপরে। পুলিসের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা। অভিযোগ, জয়শঙ্কর যখন চ্যাথাম হাউস থেকে বেরিয়ে আসছিলেন তখনই এক খলিস্তানপন্থী তাঁর কনভয়ের কাছেই চলে আসে। সেখানেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলেন তিনি। তার সঙ্গেই আরও এক খলিস্তানপন্থী জয়শঙ্করের কনভয়ের সামনে এসে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে। অভিযোগ, পুলিস প্রথমে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। বেশ কিছুক্ষণ বাদে বিক্ষোভকারীদের দূরে সরিয়ে নিয়ে যায়। যদিও ব্রিটেনে এমন ঘটনার সাক্ষী হতে হবে ভারতের বিদেশমন্ত্রীকে তা কেউই বুঝে উঠতেই পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন