বাংলার নির্বাচনে বাংলাদেশি প্রার্থী? মামলা হাইকোর্টে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলার নির্বাচনে বাংলাদেশি প্রার্থী? মামলা হাইকোর্টে

 


কলকাতা: ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে এ রাজ্যের নির্বাচনে বিদেশী নাগরিকদের প্রার্থী হওয়ার অভিযোগকে কেন্দ্র করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।

মামলাকারী মানিক ফকির নামে এক ব্যক্তির দাবি, বাংলার নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশি নাগরিকরা। বিদেশিরা যাতে কোনওভাবে নির্বাচনে লড়তে না পারেন, তার নিশ্চিত করুক কলকাতা হাইকোর্ট। এই দাবিতে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড এবং বিভিন্ন নথি তৈরি করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশিরা। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিদেশ মন্ত্রক, জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে নজর রাখে সেই আবেদন জানিয়েছেন তিনি। বেশ কয়েকটি মামলার উদাহরণও আবেদনে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, গত পঞ্চায়েত ভোটে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণায় অন্য দেশের ভোটার প্রার্থী হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটেও একি ঘটনা ঘটে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি গ্রহণ করেছেন।

গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে লাভলি খাতুন নামে এক বাংলাদেশী নাগরিকের ভোটে দাঁড়ানোর পর সেখান থেকে নির্বাচনে জয়লাভ করে পঞ্চায়েত প্রধান পদে বসার নজির রয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। তারপর এ নিয়ে মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। মহকুমা শাসক নির্দেশ মতো তদন্ত করে ওই মহিলার সমস্ত নথি যাচাই করা হয়। শেষে দেখা যায় সত্যিই ওই মহিলা বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে তার প্রধান পদ খারিজ করেন মহকুমা শাসক। সেই আবহাওয়া এবার বিদেশি নাগরিকদের প্রার্থী হওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন