প্রস্রাব পরীক্ষায় মিলবে শরীরে এই জীবানুর উপস্থিতি, খোঁজ পেলেন দু’ই বাঙালি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রস্রাব পরীক্ষায় মিলবে শরীরে এই জীবানুর উপস্থিতি, খোঁজ পেলেন দু’ই বাঙালি



তমলুক: প্রস্রাব পরীক্ষার মধ্য দিয়ে মানবদেহে সুপ্ত অবস্থায় বাসা বেঁধে থাকা টিবির খোঁজ পাওয়া যাবে। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং খড়্গপুর আইআইটি’র যৌথভাবে এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করল। অনেক স্বাভাবিক সুস্থ মানুষের দেহেও যক্ষ্মা রোগের জীবানু থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে সেই জীবানু মাথাচাড়া দিতে পারে না। দেখা দেয় না যক্ষ্মা রোগের উপসর্গও। কোনও কারণে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে, সুপ্ত অবস্থায় ওই জীবানুর উপস্থিতি জানা গেলে আগাম পদক্ষেপ নেওয়া যায়। সেই কারণেই মানুষের প্রস্রাবের নমুনা সংগ্রহ করে ওই গবেষণা চলবে। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং খড়্গপুর আইআইটি’র এই যৌথ প্রয়াস টিবির মোকাবিলায় আগামী দিনে নতুন দিশা দেখাবে বলে অনেকেই মনে করছেন।

খড়্গপুর আইআইটি ও তমলুক হাসপাতালের গাঁটছড়া বেঁধে কোনও গবেষণা এই প্রথম নয়। করোনা মহামারীর সময় যৌথভাবে কোভিড পরীক্ষার জন্য পোর্টেবল যন্ত্র আবিষ্কৃত হয়েছিল। দ্বিতীয় ধাপে করোনার ভ্যাকসিন নেওয়ার পর দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না, তা নিয়েও যৌথ গবেষণা হয়েছে। ‌এবার প্রস্রাব টেস্টের মধ্য দিয়ে টিবি রোগের জীবানু খুঁজে বের করার নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু হল। প্রজেক্টটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুভাশিস জানা এবং মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান অনির্বাণ ভাদুড়ির সঙ্গে এনিয়ে কাজ করছেন খড়্গপুর আইআইটি’র প্রফেসর সোমদেব বসু দাশগুপ্ত এবং  সুমন চক্রবর্তী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন