পাকিস্তান-সহ ৪১ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পাকিস্তান-সহ ৪১ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের



ওয়াশিংটন: ভ্রমণ হোক বা ব্যক্তিগত কাজ। আমেরিকায় আসার ক্ষেত্রে খুব শীঘ্রই বেশ কিছু দেশের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তালিকায় রয়েছে পাকিস্তান সহ ৪১টি দেশ। সম্প্রতি একটি রিপোর্টে সেই খসড়া তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স। 


জানা গিয়েছে, সব দেশের উপর হয়তো একই ধরনের নিষেধাজ্ঞা চাপানো হবে না। কিছু ক্ষেত্রে আংশিক বা শর্তসাপেক্ষে এই বিধিনিষেধ আরোপ করা হতে পারে। সরকারি সূত্রে খবর, আমেরিকার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হোয়াইট হাউস। কয়েকদিন আগে লস এঞ্জেলস বিমানবন্দর থেকে এক পাক কূটনীতিককে ফেরত পাঠিয়েছিল আমেরিকা। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে আটকে দেয় অভিবাসন দপ্তর। 

তালিকায় দেশগুলিকে মোট তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি বিভাগে ২৬টি দেশের সঙ্গে রয়েছে পাকিস্তান। সেখানে বলা হয়েছে, শাহবাজ শরিফ সরকারকে আগামী ৬০ দিনের মধ্যে ‘ঘাটতি’ মেটানোর বিষয়ে উদ্যোগী হতে হবে। তা না হলে পাক নাগরিকদের মার্কিন ভিসার উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। যদিও ঠিক কী ধরনের ‘ঘাটতি’র কথা বলা হয়েছে তা স্পষ্ট নয়। পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে তুর্কমেনিস্তান, বেলারুস, ভুটান, ভানাতুর মতো দেশ। মার্কিন সফরে নিষেধাজ্ঞার জল্পনা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে পাক বিদেশ মন্ত্রক। মুখপাত্র শফাকত আলি খানের কথায়, ‘এখন পর্যন্ত পুরো বিষয়টা অনুমানের পর্যায়ে রয়েছে। তাই জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন