আজ কেমন থাকবে আবহাওয়া? পড়ুন বিস্তারিত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ মার্চ, ২০২৫

আজ কেমন থাকবে আবহাওয়া? পড়ুন বিস্তারিত



কলকাতা: আজ, শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি চলবে। কাল, রবিরার থেকে ঝড়-বৃষ্টির মাত্রা কমবে। সোমবার থেকে আপাতত কয়েকদিন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার বিশেষ সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। 

শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের  বজ্রগর্ভ মেঘ জমতে শুরু করে। দুপুরের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বিস্তীর্ণ অংশজুড়ে দফায় দফায় বজ্রমেঘের সঞ্চার হয়। বিকেলের পর কলকাতার কিছু জায়গায় হাল্কা বৃষ্টিও হয়েছে। বজ্রমেঘ তৈরির এই প্রবণতা আজ শনিবারও থাকবে। 

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বর্ধমান সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় এই দফায় কালবৈশাখী হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সেখানে ঘন্টায় ৫০ কিলোমিটারের বেশি ছিল। ঝড়বৃষ্টির ও মেঘলা আবহাওয়ার কারণে গরম কিছুটা কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩২.২ ডিগ্রি) ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন