সন্দেশখালির ফেরিঘাটে হামাগুড়ি হচ্ছে ‘উন্নয়ন’! ক্ষুব্ধ জনতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সন্দেশখালির ফেরিঘাটে হামাগুড়ি হচ্ছে ‘উন্নয়ন’! ক্ষুব্ধ জনতা

 



 

বসিরহাট: পদে পদে বিপদের ঝুঁকি নিয়ে নিত্য পারাপার চলছে বিদ্যাধরী নদীর গাজিখালি ফেরিঘাটে। সন্দেশখালির ন্যাজাটে বিদ্যাধরী নদীর এই গাজিখালি ঘাটের করুণ অবস্থা। কোনও এক সময়ে এখানে ফেরিঘাট ছিল। কিন্তু বহু বছর আগে পাড় ভেঙে সেই ফেরিঘাটও নদীতে তলিয়ে যায়। এরপর থেকে বহুবার এলাকার মানুষ পঞ্চায়েত, বিধায়ক, বিডিও অফিসে জানিয়েছেন নতুন ফেরিঘাট তৈরির জন্য। কিন্তু কোনও কাজ হয়নি। অগত্যা এলাকার বাসিন্দারা সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি নদীর পাড়ে পরপর বসিয়ে, তার উপর দিয়েই প্রাণ হাতে করে যাতায়াত করছেন। কিন্তু তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকছে এই ঘাটে। বাইক তুলতে গিয়ে পড়ে যান বাইক চালকরা, বয়স্ক মানুষ উঠতে পারেন না। অনেককে এমনকী হামাগুড়ি দিয়েও উঠতে হয়। এলাকার মানুষের দাবি, বহুদিনের এই সমস্যার সমাধান হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন