নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বর্হিভূত নগদ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। এবার তাঁর বাড়ির কাছে ঝরা পাতার মধ্যে মিলল কিছু পোড়া নোটের টুকরো। সেগুলি আবার ৫০০ টাকা নোটের অংশ। রবিবার ইন্দ্রজিৎ নামে এক সাফাইকর্মী দাবি করেন, আমরা কয়েকজন মিলে ওই এলাকার রাস্তাঘাট পরিষ্কার করে থাকি। চার-পাঁচদিন আগেও আবর্জনা সাফ করার সময় ৫০০ টাকার নোটের কিছু টুকরো খুঁজে পেয়েছিলাম।
এরপর রবিবার ফের ঝরা পাতার মধ্যে থেকে পোড়া নোটের কিছু টুকরো খুঁজে পেয়েছি। সুরেন্দ্র নামে অপর এক সাফাইকর্মী বলেন, কিছুদিন আগেও আমরা ৫০০ টাকার নোটের কিছু পোড়া অংশ খুঁজে পেয়েছিলাম। আজও পেয়েছি। তবে বিচারপতি বাড়িতে আগুন লাগার বিষয়ে তাঁরা কিছুই জানেনে না। তাঁদের কথায়, আমরা শুধু রাস্তা-ঘাটের আবর্জনা সাফ করি। অন্য বিষয়ে মন্তব্য করব না। বিচারপতি ভার্মাও অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন। টাকা উদ্ধারের ব্যাপারে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কেউ কিছুই জানেন না। তাঁকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন বিচারপতি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন