মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার ঘটনায় গণধোলাই, মৃত ১ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার ঘটনায় গণধোলাই, মৃত ১

 


দমদম: অত্যাধিক মদ পান করায় সোজা হয়ে চলতে পারছিলেন না। টলতে টলতে চলতে গিয়ে পড়ে যান প্রতিবেশীর দরজার সামনে। এরপরেই মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোকুল মণ্ডল। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হন গোকুলের ওপর। গণধোলাইয়ের মুখে পড়ে গোকুল। এর দিকে, যাঁর চোখ উপড়ে নেওয়া হয়েছে, সেই আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলায়। দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান। তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন। সেই নিয়েই বচসা। অভিযোগ, গোকুল মারধর করতে থাকেন প্রদীপকে। এখানেই ক্ষান্ত হননি গোকুল। বুকের উপর বসে চোখ উপড়ে নেয়। চোখের চারপাশের মাংস খুবলে বেরিয়ে আসে চোখ। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। এরপরেই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হন। গণধোলাইয়ের মুখে পড়ে গোকুল। খবর পেয়ে পুলিশ গিয়ে গোকুলকে উদ্ধার করে প্রথমে দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে আরজিকরে স্থানান্তরিত করা হয়। এরপর আরজিকরেই মৃত্যু হয় গোকুলের। এদিকে প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন