আগামী তিন মাসের সুদের হার নির্দিষ্ট করল কেন্দ্র সরকার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

আগামী তিন মাসের সুদের হার নির্দিষ্ট করল কেন্দ্র সরকার



কলকাতা: আগামী তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র সরকার। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে তা ৬.৭ শতাংশ, ৫ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে তা ৬.৯ শতাংশ হারেই সুদ পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারেই সুদ মিলবে ডাকঘরে। প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন