ভুয়া জাতিগত শংসাপত্র দিয়ে পুলিশে চাকরির অভিযোগ, পদক্ষেপ লালবাজারের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ভুয়া জাতিগত শংসাপত্র দিয়ে পুলিশে চাকরির অভিযোগ, পদক্ষেপ লালবাজারের

 


কলকাতা: কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন যারা তাদের নথি যাচাই করতে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। কারণ, ভুয়া ‘তফসিলি শংসাপত্র’ দেখিয়ে পুলিশে চাকরি হয়েছে এমন অভিযোগ সামনে আসতেই এবার তার সত্যতা যাচাই করতে পদক্ষেপ করল লালবাজার।

প্রসঙ্গ, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে অভিযোগ জানানো হয় ২০১২ সালে ভুয়া এসটি সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পেয়েছেন শতাধিক কনস্টেবল। অভিযোগ পেয়েই অনুসন্ধান শুরু করে লালবাজার।

লালবাজার সূত্রে খবর, জেলা প্রশাসনগুলির কাছে চাওয়া হল কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত রিপোর্ট। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে কোনও চাকরি প্রার্থী কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন কিনা, সেই কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্তার কাছে।

এদিকে আবার সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে যারা চাকরি করছেন, তারা শীঘ্রই তাদের কাস্ট সার্টিফিকেট ও সংক্রান্ত নথি জমা করুক লালবাজারে। সূত্রের দাবি, সেই নথি জমা পড়েছে। খতিয়ে দেখতে এবার তালিকা ধরে বিভিন্ন জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা পুলিশের তরফে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন