অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল

 



নিজস্ব প্রতিবেদন: আবার ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। গত বছর ৬ জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে খেলেছিলেন শেষ ম্যাচ। আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল।

১৬ মার্চ ভারত বনাম মলদ্বীপ ম্যাচ রয়েছে। সেখানে খেলতে পারেন ৪০ বছরের সুনীল। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল সংস্থা সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর প্রত্যাবর্তনের কথা জানিয়েছে। তারা পোস্ট করে লিখেছে, সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক দলে ফিরছেন। মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন