ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন রাস্তার হকাররা! প্রধানমন্ত্রী আত্মনির্ভর নিধি প্রকল্পের সুবিধা জানেন? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন রাস্তার হকাররা! প্রধানমন্ত্রী আত্মনির্ভর নিধি প্রকল্পের সুবিধা জানেন?

 



কলকাতা: রাস্তার হকারদের ব্যবসায় সাহায্য করার জন্য রয়েছে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরের আত্মনির্ভর নিধি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হকারদের জীবনের মান উন্নত করা। ২০২০ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকারের গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের আওতায় জামানতবিহীন ঋণ দেওয়া হয়।

 এই প্রকল্পে প্রায় ৫০ লাখ হকারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। প্রকল্পের আওতায় সুদের ভর্তুকির দাবি ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত করা যাবে। এই প্রকল্পের আওতায় ঋণ চক্রাকারে দেওয়া হয়। ৩টি চক্রের আওতায় ঋণ পাওয়া যায়। প্রথম চক্রে সর্বোচ্চ ১০,০০০ থেকে ২০,০০০ টাকা আর তৃতীয় চক্রে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই ঋণ শোধের সময় আলাদা আলাদা। সময়মতো টাকা শোধ করলে আগামীদিনে ঋণ পেতে সুবিধা হয়। পরের চক্রে বেশি ঋণ পেতে সাহায্য করে। 

এছাড়া ৭% বার্ষিক সুদের তরতুকি আর সময়মতো ঋণ শোধের জন্য বার্ষিক ১২০০ টাকার ক্যাশব্যাক পুরস্কারের সুবিধা রয়েছে। ঋণের জন্য আগাম টাকা শোধের জন্য কোনো চার্জ লাগে না। কারা আবেদন করতে পারেন : ২০২০ সালের ২৪ মার্চ বা তার আগে শহরাঞ্চলে কাজ করা, ফল বা সবজি ও রান্না করা জিনিস বিক্রি করা, চুল কাটা আর লন্ড্রির মতো পরিষেবা দেওয়া হকাররা আবেদনের যোগ্য। বিক্রির শংসাপত্র ছাড়াও আবেদনকারীরা যোগ্য ও স্থানীয় তদন্তের পর শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করা যায়। তবে মনে রাখবেন, ‘ ঋণ করিয়ে দেব’ বলে কাউকে কোনও টাকা দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন৷ কারণ, ধণ করিয়ে দেওয়ার নামে এখন প্রচুর প্রতারণা চলছে৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন