বেঙ্গালুরু: সুনীতা উইলিয়ামসের নিরাপদে প্রত্যাবর্তন অসাধারণ সাফল্য। মহাশূন্যে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ভারত৷ বুধবার একথা বললেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন৷ ইসরোর তরফে নাসার এই নভশ্চরকে তিনি শুভেচ্ছা জানিয়েছে৷
ইসরো চেয়ারম্যান নারায়ণন এদিন এক্স হ্যান্ডলে লেখেন, সুনীতা উইলিয়ামসের প্রণোচ্ছ্বলতা ও তাঁর দৃঢ়সংকল্প গোটা পৃথিবীর মহাকাশ অনুরাগীদের উৎসাহ জোগাবে। নাসা, স্পেসএক্স ও আমেরিকা মহাকাশ গবেষণায় কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সুনীতা উইলিয়ামসের নিরাপদে প্রত্যাবর্তনই তার প্রমাণ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন