গৌতম গম্ভীরের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে কেকেআরে? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

গৌতম গম্ভীরের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে কেকেআরে?




কলকাতা: আইপিএল আসা মানেই ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই উত্তেজনার অগ্নুৎপাত শুরু হওয়া। চারিদিকে ব্যস্ততা। সিএবি অফিসে টিকিট তোলার লম্বা লাইন। পুলিসের ঘন ঘন টহল। আর নাইটদের ঘিরে সমর্থকদের আবেগে ভাসা। ১৭ বছরে যা একটুও ফিকে হয়নি। বরং বেড়েছে উন্মাদনার বহর।

চ্যাম্পিয়ন তকমা নিয়ে এবার কোটিপতি লিগে অভিযান শুরু করবে শাহরুখ খানের দল। ২২ মার্চ কেকেআরের সামনে বিরাট কোহলির আরসিবি। ম্যাচের আগে থাকছে ধুন্ধুমার উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করার কথা বলিউডের একঝাঁক শিল্পীর। মূল ইউএসপি অবশ্য দু’জনকে ঘিরে আবর্তিত হবে। মাঠে বিরাট কোহলি ও গ্যালারিতে শাহরুখ খান। আসলে এই কলকাতা নাইট রাইডার্স দলের ‘নন প্লেয়িং ক্যাপ্টেন’ শাহরুখ। গতবার ডাগ-আউটে গৌতম গম্ভীরের উপস্থিতি তবুও নাইট শিবিরকে কিছুটা আলোকিত করেছিল। এবার তিনিও নেই। গম্ভীর এখন ভারতীয় দলের কোচ। সঙ্গে নিয়ে গিয়েছেন অভিষেক নায়ার ও রায়ান ডয়েশকাটেকে। তা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে কেকেআরের অন্দরে। বিষয়টি টের পাওয়া গেল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনেই। 

গৌতম গম্ভীরের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, জানতে চাওয়া হয়েছিল বেঙ্কটেশ আয়ারের কাছে। পাশে বসা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত রীতিমতো রে-রে করে উঠলেন। বেঙ্কিকে থামিয়ে বললেন, ‘এই বিষয়ে ডোয়েন ব্র্যাভো যা বলার বলে দিয়েছে। অতীত নিয়ে আলোচনা নিরর্থক। বর্তমান নিয়ে আমরা এগতে চাই। দলে নিউক্লিয়াস একই রকম আছে। যারা নতুন যোগ দিয়েছে, তারা যথেষ্ট যোগ্য। খেতাব ধরে রাখার লক্ষ্যেই আমরা নামব।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন