কলকাতা: হাইকোর্টে স্বস্তি মিঠুন চক্রবর্তীর। রক্ষাকবচ মিঠুন চক্রবর্তীকে। এর এতেই ইজেডসিসি বিতর্কিত মন্তব্য মামলায় স্বস্তি ‘মহাগুরুর’। হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেই জানাল হাইকোর্ট। মিঠুনের বিরুদ্ধে এফআইআর-এর উপর স্থগিতাদেশ বিচারপতি শুভ্র ঘোষের। বিধাননগর সাউথ থানার এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। সল্টলেকের বাসিন্দা কৌশিক সাহার করা মামলা করা হয়েছিল।
এফআইআর-এর ভিত্তিতে এই মামলা করা হয়েছিল। এফআইআরের উপর ভিত্তি করে বিএনসিসি-র ৪ ধারায় অভিযুক্ত করা হয় মিঠুন চক্রবর্তীকে। সেই মামলায় সোমবার বিচারপতি শুভ্র ঘোষ স্থগিতাদেশের নির্দেশ দেন।
আদালত সূত্রে খবর, নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ইজেডসিসিতে কিছু বিতর্কিত মন্তব্য করেন মিঠুন। এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতীয় ন্যায় সংবিধানে ৪ ধারায় অভিযুক্ত করা হয় মিঠুনকে। এরপর সেই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছি, আপাতত এফআইআর-এর উপর তদন্ত চলতে পারে। মুম্বইয়ে বাসিন্দা হওয়ায় তদন্তের প্রয়োজনে ভার্চুয়াল হাজিরা দেবেন মিঠুন চক্রবর্তী। মে মাসে ফের মামলার শুনানি।
মিঠুন চক্রবর্তীর তরফে আইনজীবী বিকাশ সিং জানান, ‘হাইকোর্টে এই মামলাটি ফের শুনানির জন্য আসবে মে মাসে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে বারবার মিথ্যা মামলা করে তাঁকে হেনস্থা করা হয়েছে। আমরা সুবিচার নিয়ে আশাবাদী।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন