বাঁকুড়া : তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক সিপিআই(এম) সম্পর্কে নিদান দিয়েছিলেন, বিষধর সাপের সঙ্গে যে ব্যবহার করা হয় তেমনি ব্যবহার করার জন্য। আর বাঁকুড়ার তালডাংরার ব্লক সভাপতি তারাশঙ্কর রায় সিপিআই(এম) নেতাদের ঘর থেকে টেনে এনে রাস্তায় নামিয়ে গোরুপেটা করার নিদান দেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে রবিবার বাঁকুড়ার তালডাংরা বাজারে আয়োজিত এক সভায় এভাবে তিনি বামদের বেনজির আক্রমণ করেন। রবিবার বাঁকুড়া তালডাংরা বাজারে শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ মিছিল বেরোয়। এই মিছিলের শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বিতর্কিত নিদান দেন। তৃণমূল কমেন্টটি করলে সিপিআই(এম) দল চুপ করে বসে থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে বাম শিবির। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার অভিযোগ ওঠে।
এর প্রতিবাদ জানাতে বাঁকুড়া বিভিন্ন কর্মসূচি নেয়। রবিবার সন্ধ্যায় তালডাংরা বাজারে প্রতিবাদ মিছিল ও সভা করে শাসকদল। সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ‘সিপিআই(এম) দলের সঙ্গে আমরা মেলামেশা করি। কিন্তু ৫ মিনিট সময় লাগবে না সিপিআই(এম) দলের সঙ্গে এই সম্পর্ক ছেদ করতে। ৫ মিনিটের নোটিশে আমরা যেমন মিটিং মিছিল করতে পারি তেমনি একবার বললে সিপিআই(এম) দলের হার্মাদদের বাড়ি থেকে টেনে এনে রাস্তায় নামিয়ে গোরুপেটাও করতে পারি।’
তৃণমূল ব্লক সভাপতির এমন হুঁশিয়ারির পাল্টা সিপিআই(এম) দলের দাবি, ‘তৃণমূলের হুঁশিয়ারির দিন শেষ হয়ে গেছে। তারপরেও তেমন কিছু করলে সিপিআই(এম) ছেড়ে কথা বলবে না। যাদবপুরের ছেলেমেয়েদের দাবি জোড় করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রী বাহানা দেন। তারপর দেখা গেল এক ছাত্রকে পিষে দিয়েছে। সেই ঘটনা থেকে মোড় ঘোরাতে এইসব করছে ওরা। সিপিআই(এম) ভয় পায় না। সেদিন অনেকদিন আগেই শেষ হয়েছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন