ডিজিটাল পেমেন্টে নয়া কেলেঙ্কারি, পেমেন্ট সাকসেসফুল’ শুনিয়ে উধাও টাকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

ডিজিটাল পেমেন্টে নয়া কেলেঙ্কারি, পেমেন্ট সাকসেসফুল’ শুনিয়ে উধাও টাকা

 




কলকাতা: রোজকার খুচরোর ঝামেলা চুকিয়েছে ইউপিআই বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম। মুদি দোকান থেকে ফুচকাওয়ালা—প্রায় সব ছোটখাটো ব্যবসায়ীদের কাছেই রয়েছে স্পিকার ডিভাইস। ক্রেতা কিউআর কোড স্ক্যান করে টাকা দিলেই বেজে ওঠে স্পিকার—‘আপনার পেমেন্ট সাকসেসফুল।’ কত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকল, তাও শোনা যায় স্পিকারে। সেই আওয়াজ এবার নকল করছে হ্যাকাররা। টাকা ঢোকার আওয়াজ গ্রাহকের স্পিকারে শোনা গেলেও আদতে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না! নয়া সাইবার প্রতারণায় ঘুম উড়েছে দেশজুড়ে। এই সংক্রান্ত একাধিক অভিযোগ দেশের বিভিন্ন তদন্তকারী এজেন্সিগুলির কাছে জমা পড়েছে।

দিল্লি, হরিয়ানা, রাজস্থান, দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিপুল সংখ্যায় একই অভিযোগ সামনে এসেছে সম্প্রতি। পশ্চিমবঙ্গেও কয়েকটি অভিযোগ হয়েছে। যদিও খাস কলকাতায় ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত এই ধরনের জালিয়াতির অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েনি।

কীভাবে চলছে প্রতারণা? স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, টেলিগ্রাম অ্যাপে একটি নয়া ‘ইউপিআই পেমেন্ট চ্যানেল’ চলছে রমরমিয়ে। সেখানেই রয়েছে বিভিন্ন ইউপিআই অ্যাপের হুবহু নকল ইন্টারফেস। সেই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট কিউআর কোড স্ক্যান করে টাকা দিলে প্রেরকের মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে ‘পেমেন্ট সাকসেসফুল’ অ্যালার্ট। সঙ্গে সঙ্গে গ্রাহকের ডিভাইসে বেজে উঠবে একই টাকার অঙ্কের কনফার্মেশন মেসেজ। স্বাভাবিকভাবেই গ্রাহক নিজের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে যাচ্ছেন। দিনের শেষে ব্যবসায়ী যখন ডিজিটাল লেনদেনের হিসেব মেলাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে বিস্তর গোলমাল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন