আলোচনায় বসতে চিঠি জেলেনস্কির, জানালেন ট্রাম্প - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আলোচনায় বসতে চিঠি জেলেনস্কির, জানালেন ট্রাম্প

 



ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। ইউক্রেনের নেতা ওই চিঠিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন। এ সময় তিনি ওই চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আজ সকালে আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এতে লেখা ছিল, স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না।’

এর আগে গত শুক্রবার উভয় বাক্য বিনিময়ের ফলে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির আলোচনা ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প। ভাষণে ট্রাম্প দাবি করেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ২ কোটি ১০ লাখ অভিবাসী অবৈধ ভাবে আমেরিকায় ঢুকেছেন।

আমেরিকার সীমান্ত সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত বাহিনী ‘ইউএস বর্ডার’ -এর পরিসংখ্যান অনুসারে, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে প্রায় ৭০ লাখ অভিবাসীকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করার সময় গ্রেপ্তার করেছিল এ বাহিনী। যদিও এ পরিসংখ্যানে গতগুলোয় বারবার সীমান্ত অতিক্রমকারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধিবেশনে ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকায় আবার বাকস্বাধীনতা ফিরিয়ে আনবেন এবং সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবেন। ট্রাম্প এর আগে নিজের প্রথম মেয়াদে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সবচেয়ে কম খরচের যৌথ অধিবেশনে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পরেই কোভিড-১৯ মহামারি গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন