কলকাতা: ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের মেলা জেলা পরিষদের সভাপতির বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানান, মেলার অনুমতি কার রয়েছে তা নিয়ে বক্তব্য জানাবেন সভাপতি। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। আগামী ২৯ মার্চ ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের মেলা রয়েছে। প্রতি বছর জেলাশাসকের সঙ্গে আলোচনা করে জেলা পরিষদের সভাপতি ওই মেলার অনুমতি দেন। চলতি বছর মেলার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্য, মেলা করার অধিকার তাঁদের রয়েছে। রাজ্যের আইনজীবী জানান, সেখানকার সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দু'পক্ষের মধ্যে বিবাদ রয়েছে। মেলা নিয়ে কোনো আপত্তি নেই। মেলার আয়োজন কে করতে পারেন তা দেখা দরকার। ওই বিষয়ে তাঁর কাছে কোনো আদেশ নেই। তাঁর সময় দেখা হোক। বিষয়টি জেনে এসে বলতে পারবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন