শুরু হচ্ছে ভুবনেশ্বরে সুপার কাপ! থাকছে বেশ কিছু চমক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

শুরু হচ্ছে ভুবনেশ্বরে সুপার কাপ! থাকছে বেশ কিছু চমক

 


দিল্লি: আগামী ২৫ এপ্রিল ওড়িশার ভুবনেশ্বরে শুরু হবে সুপার কাপ ২০২৪, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সরকারি ভাবে এই ঘোষণা করেছে। ১৬ দলের এই টুর্নামেন্ট নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ বছর সুপার কাপের পঞ্চম সংস্করণে ১০টি আইএসএল ক্লাব ও ৩টি আই-লিগ ক্লাব অংশ নেবে। তবে ফাইনালের দিনক্ষণ এখনও জানানো হয়নি। সুপার কাপ ২০২৪-এর বিজয়ী দল ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার সুযোগ পাবে। ভারতীয় ক্লাবগুলোর পক্ষে মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠা করার একটি সুবর্ণ সুযোগ এনে দেয় এই টুর্নামেন্ট। এটি সুপার কাপের পঞ্চম সংস্করণ। এ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই আইএসএল খেলা দলগুলোই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮-র বেঙ্গালুরু এফসি প্রথম সেরার শিরোপা জেতে। এর পর ২০১৯ সালে এফসি গোয়া চেন্নাইয়িন এফসিকে হারিয়ে কাপ জিতে নেয়। কোভিড-এর কারণে ২০২০ থেকে ২০২২-এর মধ্যে এই প্রতিযোগিতা হয়নি। তবে ২০২৩-এ এটি ফের শুরু হয়। ২০২৩-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে ওড়িশা প্রথম সুপার কাপ জেতে ওড়িশা এফসি। গত বছর ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন হয় ওড়িশা এফসি-কে হারিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন