মুম্বই: গোল্ড লোন অনুমোদনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে (এনবিএফসি) নির্দেশ দিতে চলেছে আরবিআই। একাধিক সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
দেশে গোল্ড লোনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত বৃদ্ধির হার ৫০ শতাংশ। অন্য সমস্ত ঋণের তুলনায় যা অনেকটা বেশি। এই পরিস্থিতিতে নিয়মে কড়াকড়ি করতে চাইছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ঋণ গ্রাহীতার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার পাশাপাশি বন্ধক রাখা সোনার মালিকানা খতিয়ে দেখার উপরে জোর দেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন