এবার আওরঙ্গজেবের সমাধি সরানোর পক্ষে সওয়াল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

এবার আওরঙ্গজেবের সমাধি সরানোর পক্ষে সওয়াল



নয়াদিল্লি: আওরঙ্গজেবের প্রশংসা করায় ইতিমধ্যে মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন সপা বিধায়ক আবু আজমি। এবার ছত্রপতি শম্ভাজিনগর থেকে মুঘল সম্রাটের সমাধি সরানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

একইসঙ্গে তিনি জানালেন, আইন মেনে এই কাজ করতে হবে। সম্প্রতি আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তুলেছিলেন সাতারার বিজেপি সাংসদ উদয়নরাজে ভোঁসলে। তার উত্তরেই এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

ফড়নবিশ বলেন, ‘আমরাও একই জিনিস চাইছি। কংগ্রেস আমলে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়াকে এই সমাধিস্থল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই এলাকা এখন সংরক্ষিত। তাই এক্ষেত্রে আইন মেনে যাবতীয় কাজ করতে হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন