শিশুর ১ বছর হলেই রেশন কার্ড, দাবি রাজ্যের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ মার্চ, ২০২৫

শিশুর ১ বছর হলেই রেশন কার্ড, দাবি রাজ্যের




নয়াদিল্লি: ছ’বয়স বয়স না হলে রেশনের খাদ্যশস্য দিতে চায় না মোদি সরকার। ‘টিপিডিএস কন্ট্রোল অর্ডার ২০১৫’ সংশোধন করে এমনই প্রস্তাব দিতে চায় কেন্দ্র। অবশ্য এ ব্যাপারে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গ। সংশোধনের বিষয়ে রাজ্যগুলির মতামত চেয়েছিল খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। ১০ মার্চ পশ্চিমবঙ্গের খাদ্যদপ্তরের বিশেষ সচিব খাদ্যমন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়ে মতামত দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ছ’ বছর নয়। বাচ্চার এক বছর বয়স হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা হোক। 

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সংবাদমাধ্যমে বলেন, কেন্দ্র ‘টিপিডিএস কন্ট্রোল অর্ডার ২০১৫’ সংশোধনের ব্যাপারে যে মতামত চেয়েছিল, সেটি পাঠানো হয়েছে। আমরা ডিবিটির বিপক্ষে। তাই বলা হয়েছে, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করব না। কেন্দ্র নিজের মতো বুঝে নিক।

 একইসঙ্গে তিনি বলেন, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, সকলের জন্য খাদ্য। তাই শিশু জন্মাবার পরই বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে রেশন কার্ড হয়। কিন্তু কেন্দ্র এখন সেটি ছ’বছর করতে চাইছে। আমাদের প্রস্তাব, এক বছর। কোনওভাবেই বাংলার মানুষকে রেশনের খাদ্যশস্য থেকে বঞ্চিত করা যাবে না।

 খবরে প্রকাশ, নতুন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্তিকরণের প্রসঙ্গেও রাজ্য তার মতামত জানিয়েছে। নতুন যেসব রেশন কার্ড হবে, তার সঙ্গে ব্যাঙ্ক আকাউন্ট যুক্ত করার প্রস্তাব দিয়েছে খাদ্যমন্ত্রক। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, তারা কিছু করবে না। কেন্দ্র চাইলে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া’র থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে নিক। রাজ্য কিছু করবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন