বাংলাদেশকে গোলের মালা পড়িয়ে জাতীয় দলে সুনীল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশকে গোলের মালা পড়িয়ে জাতীয় দলে সুনীল




শিলং: মেঘালয়ের রাজধানীতে বরাবরই  জনপ্রিয় ফুটবল। জাতীয় দল শহরে পা রাখামাত্রই পারদ ক্রমশ উর্দ্ধমুখী। সুনীল ছেত্রীদের স্বাগত জানিয়ে শহরজুড়ে পোস্টার তারই উদাহরণ। আগামী ২৫ মার্চ স্থানীয় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা বাছাই পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগে ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে চান মানোলো মার্কুয়েজ।

স্প্যানিশ কোচের অধীনে এখনও জয়ের স্বাদ পায়নি ভারতীয় দল। পদ্মাপাড়ের দলকে বশ মানাতে বদ্ধপরিকর তিনি। অবসর ভেঙে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনে মরিয়া চাল দিয়েছেন অভিজ্ঞ কোচ। ৪০ বছরের সুনীলের কামব্যাক নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে মানোলোর মন্তব্য, ‘দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত। কঠিন সময়ে ওকে দরকার।’চলতি আইএসএলে সুনীলের নামের পাশে ১২টি গোল। তবু অনেকেরই অভিমত, পোস্টার বয়কে ফেরানোর কোনও যুক্তি নেই। মাস আটেক আগে কলকাতায় ঘটা করে অবসর ঘোষণার সিদ্ধান্ত গিমিক কীনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। সবমিলিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে দিচ্ছে সুনীলের প্রত্যাবর্তন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন