কলকাতা: এবছর বসন্ত উৎসব কাটবে উষ্ণতায়। হোলি উৎসবের আগেই শহরের তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসও পেরিয়ে যেতে পারে। তবে,তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গের আবহাওয়া হোলি পর্যন্ত মনোরম থাকার সম্ভাবনা রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
আপাতত রাজ্যজুড়ে চলছে তাপমাত্রা ওঠা নামার খেলা। বেশ কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর হঠাৎই এখন পারদ পতন। বেলার দিকে তীব্র রোদ থাকলেও রোদ কাটলেই নামছে ঠান্ডা আবহাওয়া। এখন দিন দুয়েক তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কম রয়েছে। তবে, আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যেই ফের বদল হতে পারে আবহাওয়া। ১২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। তীব্র গরম পড়ার সম্ভবনা বাড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে,আগামী দু-তিন রাজ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে
না। তার পরের ৩ থেকে ৫ দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভবনা রয়েছে।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
শুষ্ক আবহাওয়া বহাল থাকবে।শহরের আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামী সপ্তাহ থেকে তীব্র হতে পারে গরমের অনুভূতি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন
ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন