নয়াদিল্লি: বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। এবার প্রভিডেন্ট ফান্ড বা পিএফের টাকা তোলা আরও সহজ হচ্ছে। এবার ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে। এব্যাপারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)-এর সুপারিশে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। আগামী মে মাসের শেষ বা জুন থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রকের সচিব সুমিতা দাওরা।
সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে সুমিতা জানিয়েছেন, ইপিএফ সদস্যরা পিফের টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখতে পাবেন। তাঁরা ইউপিআইয়ে সরাসরি পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন। সেইসঙ্গে অটোমেটেড ব্যবস্থার মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। গ্রাহকদের বেছে নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা চলে যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন