দুবাই: ভারতের দীপ্তি শর্মা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরেকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে মঙ্গলবার আইসিসির সর্বশেষ মহিলা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছেন। ২৭ বছর বয়সী দীপ্তি শর্মা এখন ৩৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। আর শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। দীপ্তি টি-২০ অলরাউন্ডার র র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে এবং ওয়ানডে বোলিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি
সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের পর শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় অলরাউন্ডার চামারি আতাপাত্তু দুই ধাপ এগিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে পৌছেছেন। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে, স্মৃতি মান্ধানা শীর্ষ দশে একমাত্র ভারতীয় হিসেবে রয়ে গেছেন, দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ডটের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। নাট সাইভার-ব্রান্ট এখন তৃতীয় স্থানে রয়েছেন, তিনি আতাপাত্তুকে ছাড়িয়ে গেছেন।
বুধবার, ১২ মার্চ, ২০২৫
ICC ODI মহিলা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভারতের দীপ্তি শর্মা
Tags
# Headlines
# LatestNews
# Sports
About aajbikel
Sports
লেবেলসমূহ:
Headlines,
LatestNews,
Sports
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন