সব আছে, নেই শুধু IPL খেতাব, এবার কি পরণ হবে কোহলির স্বপ্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সব আছে, নেই শুধু IPL খেতাব, এবার কি পরণ হবে কোহলির স্বপ্ন

 

 


 কলকাতা: দু’ দু’টো বিশ্বকাপ, সদ্য জেতা চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক মঞ্চে প্রায় সব সাফল্যই স্পর্শ করেছেন বিরাট কোহলি। আক্ষেপ তবুও একটাই,আইপিএল খেতাব অধরাই। সেই স্বপ্ন কি এবার পূর্ণ হবে? সম্ভাবনা উস্কে বুধবার কলকাতায় পা রাখলেন কোহলি। ২২ মার্চ, শনিবার ইডেনে অষ্টাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গত দু’টি মরশুমেই আরসিবি’কে টেক্কা দিয়েছে কেকেআর। তবে এবার বেঙ্গালুরুর দলটি অনেকটাই বেশি গোছানো। সব বিভাগেই রয়েছে সুন্দর ভারসাম্য। অধিনায়কের দায়িত্বে রজত পাতিদার। তবে বিরাটই যে আরসিবি’র অঘোষিত ‘ক্যাপ্টেন’ তা বলার অপেক্ষা রাখে না। আসলে প্রথম থেকে তিনি আরসিবি’তে খেলছেন। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই নেতৃত্বও ছেড়েছেন নির্দ্বিধায়। তবুও তাঁকে ঘিরেই আবর্তিত হয় যাবতীয় আবেগ। শনিবার ইডেনের গ্যালারিও মাঝে মাঝেই গর্জে উঠবে কোহলির নামে। বুধবার বিকেলে কলকাতা বিমানবন্দরের বাইরে তার কিছুটা আঁচ পাওয়া গেল। প্রাক্তন ভারত অধিনায়ককে ঘিরে ভিড় জমে যায় মুহূর্তে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসেন কোহলি ও আরসিবি’র বাকি সদস্যরা। 

ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের রাজপথে ফিরতে অনেক বদল এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে। কোহলিদের ট্রাভেল কিটসে লেগেছে আরও গাঢ় লাল রংয়ের ছোঁয়া। তবে এই রং দলের ভাগ্য বদলায় কিনা সেটাই দেখার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন