IPL-কে চ্যালেঞ্জ জানানো সউদির ৬ হাজার কোটির টুর্নামেন্টে 'না' বলল এই দেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

IPL-কে চ্যালেঞ্জ জানানো সউদির ৬ হাজার কোটির টুর্নামেন্টে 'না' বলল এই দেশ

 


দুবাই: ভারতের আইপিএলের ধাঁচে এবার নতুন ক্রিকেট লিগ আয়োজন করতে উঠে পড়ে লেগেছে সউদি আরব। শোনা যাচ্ছে, আইপিএলকে পিছনে ফেলতে ৬ হাজার কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছে তারা। তবে সউদির সেই ৬ হাজার কোটি টাকার ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজনের শুরুতেই বাঁধ সেধেছে ইংল্যান্ড। তাদের ওই প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 

কারণ, ইসিবি চাইছে না, নতুন নতুন টুর্নামেন্টের মধ্য দিয়ে তাদের ক্রিকেটারদের ওপর নতুন করে ‘চাপ’ বেড়ে যাক। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, সউদি আরবের প্রস্তাবিত গ্লোবাল টি-২০ লিগ হবে ৮ দলকে নিয়ে। খেলা হবে চারটি ভিন্ন ভিন্ন লোকেশনে। এই লিগের পুরো অর্থনৈতিক সমর্থন দেবে সউদি অ্যারাবিয়া সভরিন ওয়েলথ ফান্ড। যদিও সউদির এই প্রয়াসের বিরোধীতা করছেন না বলেও জানিয়েছে তারা। ইসিবি জানিয়েছে, তারা সউদির এই আইডিয়ার সঙ্গে একমত হতে পারছে না। ইসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমরা সমর্থন করছি না, বিষয়টা কিন্তু এমন নয়।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন